দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে মারধরের পর ইমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরানবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইমন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তিনি কিছুদিন এলাকা ছেড়ে ছিলেন। তবে মাঝেমধ্যে গ্রামে এসে বিভিন্ন স্থানে চুরি করতেন বলে স্থানীয়দের দাবি। সম্প্রতি এলাকার এক ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগের পর শনিবার সকালে আঠারবাড়ি বাজারে তাকে দেখতে পেয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি মারধর করেন বলে জানা গেছে।
পরে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কারা জড়িত এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
এমএম/